তাহিরপুরে ইউপি মেম্বার এসোসিয়েশন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কমিটি গঠন করার উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়, ইউপি সদস্য লাল মিয়ার সভাপতিত্বে ও তুজাম্মিল হক নাসরুম এর সঞ্চালনায়, উক্ত সভার কার্যক্রম শুরু হয়ে থাকে, আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়াকে সভাপতি ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে, সহ সভাপতি পদে দ্বীন ইসলাম, মিয়া হোসেন, জুয়েল আহমদ, আবুল ইসলাম, নওয়াজ আলী, আলী নেওয়াজ ও শরবুলা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয় রায়, সফিকুল ইসলাম, মুফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে সামায়ুন কবির, মোফাজ্জল হোসেন আকসান, জামাল উদ্দিন, রুপন মিয়া ও অর্থ সম্পাদক পদে দিলোয়ার হোসেন, দফতর সম্পাদক জিল্লর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজসেবা সম্পাদক খলিল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, শুক্লা তালুকদার প্রমুখ।
পরিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুমোদিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




