Uncategorized

তারাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি সচিব

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের সচিব মেসবাহুল ইসলাম। শনিবার বিকেলে উপজেলার আলমপুর দোয়লীপাড়া ও সয়ার ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকের রোপা আমন ধানের জমি পরিদর্শণশেষে তিনি কফি বাগান পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল মুহিত, রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মনিরুজ্জামান, রংপুরের উপপরিচালক ড. সরওয়ারুল হক, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাস্সুম। এসময় কৃষি সচিব বলেন, কফির ফলন খুব ভাল হয়েছে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক যাতে ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরিয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের নিরলসভাবে কাজ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button