Uncategorized
তারাগঞ্জে নদীতে নিখোঁজ জেলের লাশ দু'দিন পর উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে চিকলী নদী সাঁতরে পার হওয়ার সময় আলী হোসেন (৪৫) নামে এক জেলে নিখোঁজ হওয়ার দুইদিন পর সোমবার সকাল সাড়ে সাতটার সময় সয়ার ইউনিয়নের জমেরঘাট নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য- গত শনিবার সকালে মাছ ধরার জন্য চিকলী নদীর পার হওয়ার সময় তিনি ধলাইঘাট নামক স্থানে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর এলাকায়। তার বাবার নাম কান্দু মামুদ। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন।




