বিনোদন

তারকাবহুল নাটক ‘কাগজের ফুল’

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে কাজ করছেন। তাঁর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’ প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, এফ এস নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভুইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ, আশিক চৌধুরী, নিকুল কুমার মণ্ডল প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘নাটকটিতে সব পরীক্ষিত শিল্পীরা অভিনয় করেছেন। সামাজিক গল্পনির্ভর নাটক এটি। ভালো সাড়া পাচ্ছি।’

নাটকের গল্পে দেখা যাবে, শফিকের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। যুদ্ধ পরবর্তী নানা ঘটনার কারণে তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখেন। কারো সঙ্গে জাতি নিয়ে কথা বলতে চাইতেন না। শফিকের ১৫ বছর বয়সে বাবা মারা যান। মা আর ছোট ভাই শাহীনের দায়িত্ব এখন অনেকটাই শফিকের ওপর পড়ে। পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরিও করেছে সে। ভার্সিটি পড়ুয়া শাহীন বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলায় সংসারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। একদিন মাকে নিয়ে ডাক্তার ফিরোজের কাছে যায় শফিক। সেও মুক্তিযোদ্ধা। সে শফিককে কিছু পরামর্শ দেয়। সে অনুযায়ী শফিক তার মাকে ঢাকায় রেখে গ্রামে চলে যায়। সেখানে নতুন জীবন শুরু হয় তার, শুরু হয় নতুন গল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button