তানোরে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় উদ্বোধন

জাকির হোসেন টুটুল,তানোর (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর তানোরে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস ও টিসিবির সমন্বয়ে পরিচালিত হতদরিদ্র ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে বিভিন্ন খাদ্য শস্য, ওএমএস এর চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
১-সেপ্টেম্বর (বৃস্পতিবার) সকাল ১০-০০ মিনিটের সময় হতদরিদ্র ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে বিভিন্ন খাদ্য শস্য, ওএমএস এর চাউল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, লুৎফর হায়দার রশিদ ময়না।
জানা গেছে তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভায় নিয়োগ প্রাপ্ত ৬জন ডিলার হতদরিদ্র ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাউল বিক্রয় করবেন।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলাম, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, তানোর খাদ্যগুদামের ওসিএলএসডি ওহিদুল আলম।
এছাড়াও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




