শিরোনামশীর্ষ সংবাদ

তবুও এসেছে বসন্ত

ষড়ঋতুর বৈচিত্রময় এই প্রকৃতির এই দেশটি এখন পরিবেশ বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে। পরিবেশ ও বন রক্ষায় ১৮০টি দেশের ভেতর বাংলাদেশের অবস্থান ১৭৯ ! মাত্র ৭ বছরেই দেশে ৩ লাখ ৩২ হাজার একর বনভূমি উজাড় হয়েছে। দেশের অনেক প্রধাননদীর অবস্থাই নাজুক।
বায়ু দূষনের মাত্রা দিনদিন বেড়ে শীর্ষ থেকে আরো শীর্ষে পৌঁছাচ্ছি পৌছাচ্ছি আমরা দূষনের নগর তালিকায়। তবুও এসেছে বসন্ত। এই নগরে-বন্দরে, গ্রামে-গঞ্জে তবুও নতুন করে বাঁচার ছন্দ খুঁজছে মানুষ। প্রকৃতির আহবানে সাড়া দিয়ে আবারো এসেছে বসন্ত।
ঋতুরাজ বসন্ত জীবনে নিয়ে আসে প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন। শীতের আড়ষ্ঠতা ভেঙ্গে প্রকৃতির ভেতরে যে নব প্রাণের সঞ্চার হয় সে দোলা এসে লাগে মানুষের মনেও। তাইতো বসন্ত বাতাসের দোলায় দোলে আমাদের মানব মনও । বিবর্ণ পৃথিবী আমার ফুলে ফুলে রঙ্গিন হয়ে ওঠে। প্রকৃতির অলৌকিক স্পর্শে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পশাল শিমুল নাগলিঙ্গম থেকে শুরু করে অসংখ্য বৃক্ষ এখন জেগে উঠছে।
পাখিরা ডালে ডালে, প্রজাপতিরা ফুলে ফুলে দুলবে মনের আনন্দে। মৃদু বাতাসে নড়বে গাছের শাখারা। পাতার ফাঁক থেকে ডেকে উঠবে কোকিল। বাতাসের এই দোলা এসে লাগবে তরুন হৃদয়েও, ‘কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়…’। প্রকৃতির এই দোলা আবহমান কাল ধরে বাঙালি তরুণ-তরুণীর হৃদয়কে উস্কে দিয়েছে ভালোবাসার ছন্দে। জড়তা ভেঙ্গে প্রকৃতির ছন্দে হৃদয় দোলাতে নগর জীবনে নেমে আসে বসন্তও।
মেয়েরা খোঁপায় গাঁদা-পলাশসহ নানা রকম ফুলের মালা গুঁজে বাসন্তী রঙের শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি-পায়জামা আর ফতুয়ায় শাশ্বত বাঙালির সাজে উৎসবের হাওয়ায় ভেসে বেড়াবেন শাহবাগ, চারুকলা, টিএসসি, কলাভবন প্রাঙ্গনের বটতলা ও অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণসহ নগরীর স্থানে লাগবে বসন্ত উৎসবের আমেজ।
বিবর্ণ নগরে বিশুদ্ধ বাতাসে বুক ভরে শ্বাস নেয়ার প্রত্যাশা নিয়েই ফাগুনের প্রথম প্রহরে পথে পথে প্রাণচাঞ্চল্য মুখগুলোই বার্তা দিয়ে যাবে বসন্ত এসে গেছে।
বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button