
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।
বুধবার (১৫ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ওসি বিএম ফরমান আলী বলেন, খাগড়াছড়ির সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত,. ২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা করেন।



