বিজ্ঞান ও প্রযুক্তি

তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে- জাফর ইকবাল

সায়েন্স ফিকশন লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘কায়িক পরিশ্রমের দিন শেষ। আমাদেরকে মানসিক পরিশ্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে।’
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীদের সফলতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আজকের তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তরুণদের সময় ও শ্রমকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বৃহস্পতিবার বিকেলে ‘ডিজিটাল বাংলাদেশ: তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি’র একাডেমিক এডভাইজরি কমিটির আহ্বায়ক এবং বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক।
মুহম্মদ জাফর ইকবাল নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নত জীবন গড়ার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং হাজারো ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সুত্র: ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button