তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি -রুহুল কুদ্দুস দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তত্বাবধায়ক সরকার না হলে আগামী সংসদ নির্বাচনে যাবে না বিএনপি। তত্বাবধায়ক বা অন্তবর্তীকালীন কোন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই বিএনপির এ আন্দোলন সংগ্রাম। এই দাবী পুরুন হলেই মানুষের ভাতের ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষের কথা বলার ও স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হবে। তিনি রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর সদর উপজেলা ও পৌর যুবদলের দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। নাটোর শহর যুবদলের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন ও নাটোর সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম।



