শিক্ষা

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

ঢাকা বিশ্ব‌বিদাযাল‌য়ের সামা‌জিক বিজ্ঞান অনুষ‌দের (ভারপ্রাপ্ত) ডিন হি‌সে‌বে দা‌য়িত্বগ্রহণ কর‌লেন অধ্যাপক ড. সা‌দেকা হা‌লিম। শ‌নিবার সকা‌ল সা‌ড়ে ১০টার দিকে তিনি আনুষ্ঠানিক দা‌য়িত্ব গ্রহণ ক‌রেন।
গত ২৭ সে‌প্টেম্বর অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে।
বিধি অনুযায়ী ৩০ সে‌প্টেম্বর থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক ড. সাদেকা হালিম ভারপ্রাপ্ত ডিন হিসব দায়িত্ব পালন করবেন।
এর আ‌গে অনুষ‌দের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ‌ জে এম শ‌ফিউল আলম ভূইয়ার মেয়াদ শেষ হয় গত ২৯ সে‌প্টেম্বর। তার প‌রে সি‌ন্ডি‌কে‌টের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত ডি‌নের দা‌য়িত্বগ্রহণ ক‌রেন সা‌বেক তথ্য ক‌মিশনার ও সমাজ বিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ড. সা‌দেকা হা‌লিম।
এ‌ বিষ‌য়ে সা‌দেকা হা‌লিম ব‌লেন, বিশ্ব‌বিদ্যালয়ের সি‌ন্ডি‌কে‌টের সিদ্ধা‌ন্তেই আ‌মি এ দা‌য়িত্ব গ্রহণ ক‌রি।
আমার ওপর অ‌র্পিত দা‌য়িত্ব যথাযথ সম্পাদন করাই এখন আমার প্রধান কাজ। সক‌লের সহ‌যো‌গিতা নি‌য়েই এ কাজ কর‌তে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button