শিক্ষাশিরোনাম

ঢাবি ‘অমর একুশে হলের আবাসিক এলাকা লকডাউন

দেশে প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ।বাড়ছে মৃতের সংখ্যাও। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের আবাসিক এক শিক্ষকের শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই এলাকা লকডাউন করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘অমর একুশে হলের আবাসিক এলাকায় ৭০ ঊর্ধ্ব একজন বৃদ্ধার করোনাভাইরাস পজেটিভ হয়েছেন। আক্রান্ত নারী এক আবাসিক শিক্ষকের আত্মীয়। পরে ওই এলাকা লকডাউন করা হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষকদের ওই কোয়ার্টার আগে থেকেই আইসোলেশনে ছিল। আমরা শিক্ষকদেরকে তাদের স্ব স্ব পরিবার নিয়ে সতর্ক থাকার জন্য বলেছি এবং এ সম্পর্কে যত স্বাস্থ্যবিধি আছে তা কঠোরভাবে পালন করার জন্য অনুরোধ করেছি।’
জানা যায়, অমর একুশে হলের ওই আবসিক শিক্ষকের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে। তার শ্বশুর কয়েকদিন আগে জ্বর নিয়ে মারা যান। তবে শ্বশুরের করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি। শাশুড়ি বাসায় একা থাকায় তাকে অমর একুশের হলের শিক্ষকদের আবাসিক ভবনে নিয়ে আসা হয়। এরপর শাশুড়ির জ্বর হলে করোনাভাইরাস পরীক্ষায় তিনি আক্রান্ত হিসেবে শনাক্ত হন। শনিবার ভোরে করোনা আক্রান্ত ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button