sliderশিক্ষাশিরোনাম

ঢাবির রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আজ থেকে কোনো রাজনীতি থাকবে না মর্মে বিবৃতিতে স্বাক্ষর করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. নীলুফার পারভীন।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে চাপের মুখে ছাত্রীদের লিখিত পেপারে স্বাক্ষর করেন হল প্রভোস্ট।
স্বাক্ষরপত্রে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭-০৩-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোন ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো।
এতে আরও বলা হয়, কোনো ধরনের পলিটিকাল রুম বা গণরুম থাকবে না। পলিটিকাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভেস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হল ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button