শিক্ষা

ঢাবির খ-ইউনিটের ফল প্রকাশ: পা‌শের হার ১৬ দশ‌মিক ৫৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ১৬ দশমিক ৫৬ শতাংশ।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠা‌নিকভা‌বে এ ফলাফল ঘোষণা ক‌রেন ভি‌সি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ৩৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মাঝে ২ হাজার ৩৬৩ টি আসনের বিপরীতে ৫ হাজার ১৮৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা শতকরা হার ১৬ দশমিক ৫৬ শতাংশ।
পরীক্ষায় ফলাফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলে ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস KHA স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।
পাসকৃত সকল শিক্ষার্থীকে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ১০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
বিষয় মনোনয়নের জন্য সাক্ষাৎকার শুরু হবে ২২ অক্টোবর থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button