sliderমহানগরশিরোনাম

ঢাকা-১৭ উপনির্বাচন : ‘একতারা’ পেলেন হিরো আলম

পতাকা ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার প্রতীক বরাদ্দ পেলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। একতারা প্রতীক দেয়া হয়েছে তাকে। এছাড়াও দলীয় ছয় প্রার্থী নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক।

জাতীয় পার্টি (জাপা) প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ‘ডাব’ প্রতীক। জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক।

তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ‘একতারা’ প্রতীক।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button