জাতীয়শিরোনাম

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯ জন মারা গেছেন । তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৫ জন পুরুষের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে বুধবার বিকেল সাড়ে ৫ টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৬৪ জন মারা গেছেন। এদের মধ্যে ১২৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বুধবার বিকালে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢামেক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩ টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা কর্মকাণ্ড ২৪ ঘন্টাই খোলা রয়েছে।
তিন আরো বলেন, করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button