জাতীয়শিরোনাম

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৩ পুরুষ ও ২ নারীসহ ৫ জনের। করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা গেছেন। ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৪৫৩ জন মারা গেছেন। এদের মধ্যে ১০৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতাল করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন বৃহস্পতিবারে বিকেলে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩ জন পুরুষ এবং ২ নারীসহ ৫ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি আরো বলেন, আমাদের এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসার দিন-রাত ২৪ ঘণ্টাই চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button