
পতাকা: শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর এবি পার্টির কার্যকরী টীমের এক কর্মশালা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও যুব পার্টির সদস্য সচিব মোঃ হাদিউজ্জামান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ , জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, মাসুদুল ইসলাম, মিরপুর মডেল থানার আহবায়ক শেখ মনিরুজ্জামান মনি, পল্লবী থানার আহবায়ক মঞ্জুরুল ইসলাম সাচ্ছা, সদস্য সচিব মুফতি মুজাহিদুল ইসলাম, মোঃ নুর আলী মৃধা, মোঃ আলমগীর হোসেন ও রাকিবুল হাসান সনেট প্রমুখ।




