
সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আলহাজ্ব ফকির মহিউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিনিধি : আগমী ৩০ শে নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে তৈরী হয়েছে কর্ম চাঞ্চল্য ও উদ্দিপনা। ঢাকা উত্তরের বিভিন্ন নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে জানা যায়- ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হতে যাচ্ছে আওয়ামীলীগ এর দূর্দিনের সাথী, নিস্বার্থ মিরপুরের ঐতিহ্যবাহি ফকির পরিবারের কৃতিসন্তান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, তৎতকালীন বৃহত্তম মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফকির শফির উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান আলহাজ্ব ফকির মহিউদ্দিন আহমেদ। তিনি জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন ও দলের দুঃসময়ের নিবেদিত প্রাণ।

তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন।তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় নেতা ও যুবলীগের মিরপুর থানার সাবেক সভাপতি ও মিরপুর থানা আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন। বর্তমানে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দয়িত্বে রয়েছেন। ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা গেছে আগামী সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার গুড লিষ্টে প্রথমেই রয়েছে আলহাজ্ব ফকির মহিউদ্দিন আহমেদের নাম।

জননেত্রী শেখ হাসিনা দলকে ক্লিন ইমেইজ এর নেতা কর্মীদের দিয়ে ঢেলে সাজাতে চাচ্ছেন। ফকির মহিউদ্দিন সাদা মনের মানুষ। তৃণমূল থেকে সর্বস্তরের নেতাকর্মীদের নিকট প্রিয় নেতা হিসাবে পরিচিত। তার এই প্রিয় নেতা বনে যাওয়ার পিছনে অনেক গুলো কারণ রয়েছে। তিনি প্রভাবশালী নেতা হওয়া শর্তেও সকল দুর্নীতির উর্ধে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ১/১১ পরীক্ষিত সৈনিক যিনি ত্বতবধায়ক সরকারের সময় সকল বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে শেখ হাসিনা কারামুক্তি আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন।
সাধারন সম্পাদক পদে ফকির মহিউদ্দিন ছাড়াও আহমেদ হাবিব হাছান, আজিজুল হক রানার নামও আলোচনায় রয়েছেন।




