ঢাকা জেলা যুব অধিকার পরিষদের কমিটি : গাজী রানা সভাপতি, আব্দুল ওয়াদুদ সম্পাদক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ৬১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা (উত্তর) শাখা যুব অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে গাজী রুবেল রানাকে সভাপতি ও আব্দুল ওয়াদুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাসির হোসেন। এক বছরের জন্য শনিবার রাতে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদ দেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক নাদিম হাসান।
নব গঠিত কমিটির সভাপতি গাজী রুবেল রানা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি শক্তিশালী ইউনিট বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সাভার, আশুলিয়া ও ধামরাই থানা মিলে ঢাকা জেলা (উত্তর) শাখা যুব অধিকার পরিষদের গঠিত কমিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবে।
এছাড়া নব গঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক নাদিম হাসানসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজী রুবেল রানা।




