প্রবাসশিরোনাম

ঢাকা ছাড়লেন ২১৪ কানাডিয়ান

করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো ঢাকা থেকে নিজ দেশে নাগরিকদের ফিরিয়ে নিলো কানাডা। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় ২১৪ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে কানাডার বিশেষ চাটার্ড ফ্লাইট।
ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি।
জানা গেছে, ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট দিলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারেননি। পরে সেখান থেকে কানাডার টরেন্টোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button