খেলা

ঢাকা এসেই ঝড় তুললেন ইউসুফ পাঠান

আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গত রাতেই ঢাকায় আসেন ইউসুফ পাঠান। আর বুধবার নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে ঝড় তুললেন ভারতীয় এই ‘হার্ড হিটার’ ব্যাটসম্যান।

বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইউসুফ। ৭টি চার ও ২টি ছক্কায় সমৃদ্ধ ছিল তার এই ইনিংসটি।

প্রাইম ব্যাংকের দেয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫৬ রানে তামিম ইকবালের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন ইউসুফ। তিনি তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে গড়েন ৯৪ রানের বড় জুটি।

শান্তর বিদায়ে এ জুটি ভাঙার খানিক বাদে নাজমুল ইসলামের বলে সাব্বির রহমানকে ক্যাচ দেয়ার আগে ৬০ রানের ঝোড়ো ইনিংসটি খেলেন ইউসুফ। তার দল আবাহনীও জয়ের পথে।

এই ম্যাচেই এর আগে বল হাতে ৩৫ রানে ৪ উইকেট নেন সাকিব আল হাসান। তবে এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শুভাগত হোমকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৫ বলে করেছেন ৩ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button