sliderস্থানিয়

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩ মার্চ/২৬ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য (৪৭/২ নওগাঁ ) ইঞ্জিনিয়ার এনামুল হক (পদাধিকার বলে), উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ খাজামউদ্দিন, সভাপতি- সামসুজ্জোহা, সিনিয়র সহ-সভাপতি-মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি – সোহেল রানা, সাধারণ সম্পাদক-মেহেদী মোরশেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক-দেওয়ান জনি, সাংগঠনিক সম্পাদক-ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক-তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক-ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক-আনিসুর রহমান (স্টার নিউজ), মো: মামুনুর রেজা আল ফারুকী, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. মুক্তা সহ প্রায় ১১০ জন গণ্যমান্য সদস্য উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button