
‘ঢাকাইয়া কথা কওনে শরম নাই, সিনা উঁচা কইরা কথা কন’ কিংবা ‘খালি খাওন পিন্দান আমাগো ঐতিহ্য না, মিল মহব্বতও আমগো ঐতিহ্য’ এমন স্লোগানকে ধারণ করে ‘ঢাকাইয়া ঐক্য’ ঢাকাইয়াদের উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। শুক্রবার ঢাকাইয়া ঐক্যের পক্ষ থেকে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ঢাকাইয়া কৃতী সন্তানদের সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর আলম এবং সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশন টিভি চ্যানেলের পরিচালক ও চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ঢাকা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আজিম বখস, ঢাকাইয়া গবেষক ও লেখক সাদ উর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শুধুমাত্র কেতাবি শিক্ষায় শিক্ষিত না হয়ে ঢাকাইয়াদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে অংশগ্রহণকারী সকল বিদ্যার্থীদের উৎসাহিত করা হয়। বিজ্ঞপ্তি




