
পতাকা ডেস্ক: বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম শমসের আলী রাজধানীর আজ রবিবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এক শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ড. এম শমসের আলী ছিলেন বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসাবিদ ও আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য। বাংলাদেশে বিজ্ঞানের প্রসারে তিনি সারাজীবন কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




