slider

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় কোন ছাড় নেই

রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেছেন, ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় কোন প্রকার ছাড় নেই। যারা পরিক্ষায় পাশ করবে শুধু তারাই লাইসেন্স পাবে। এর কোন ব্যতিক্রম ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক আরো বলেন, এর আগে কি হয়েছে, কেমন করে হয়েছে সেটি এখন অতিত। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরিক্ষাগুলো দেখবেন বলে জানান।
সেই সাথে তিনি লাইসেন্স প্রত্যাশীদের ভালো করে জেনে ও পড়ে পরিক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানান।
আজ সোমবার বেলা ১১ টায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রংপুরের রেজাউল করিম, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button