আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের উপযুক্ত নন: নিরাপত্তা বিশেষজ্ঞ

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে আমেরিকান ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হবেন বলে বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্বের জন্য উপযুক্ত নন বলে বলেছেন দেশটির ৫০জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
তিনি নির্বাচিত হলে আমেরিকান ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হবেন বলেও তারা মনে করেন।
এদের অনেকেই এমনটি সর্বশেষ রিপাবলিকান সরকার জর্জ বুশের সময় দায়িত্ব পালন করেছেন।
একটি বিবৃতিতে সিআইএর সাবেক একজন পরিচালক ও দুইজন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান বলছেন, একজন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনে মি. ট্রাম্পের চারিত্রিক দুর্বলতা, মূল্যবোধ এবং অভিজ্ঞতা অভাব রয়েছে।
ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক সিআইএন প্রধান মাইকেল হেইডেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান পরিচালক জন নেগ্রোপোন্টে, সাবেক উপমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট যোয়েল্লিক।
তবে এর জবাবে মি. ট্রাম্প বলছেন, তারা সবাই ওয়াশিংটনের এমন ব্যক্তি যারা বিশ্বকে একটি বিপদজনক স্থানে পরিণত করার জন্য দায়ী। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button