sliderশিরোনামসুস্থ থাকুন

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯৪৩ জন ঢাকায় এবং ৩৫৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬ হাজার ৫৫৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫ হাজার ৫৮ জন ঢাকার ও বাকি ১ হাজার ৪৯৯ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button