বিনোদন

ডেঙ্গু বিস্তার রোধে রাজপথে র‍্যালি ও মানববন্ধন শিল্পী সমিতির

ডেঙ্গু বিস্তার রোধে রাজপথে র‍্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার (৩০ জুলাই) এফডিসির গেইটে র‍্যালি ও মানববন্ধন হয়।
শহীদুল আলম সাচ্চু বলেন, দেশ জুড়ে ডেঙ্গুর যে ভয়াবহতা শুরু হয়েছে তা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিহত করা দরকার। সেইসাথে দেশে যে গুজব তৈরি হয়েছে তা নিয়ে পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট গুজবকারীদের বোঝানোর জন্য অনুরোধ করছি। গুজবে কান দিবেন আর আইন নিজের হাতে তুলে দিবেন না।
খালেদা আক্তার কল্পনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে নতুন করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, গুজব। এসব থেকে আমরা নিজেদের সচেতন হলেই এর প্রতিকার হবে।
ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের নিজের দায়িত্বের উপর নির্ভর করতে হবে। আমাদের নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে।
জায়েদ খান বলেন, আমরা একটু সচেতনার মাধ্যমে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমরা শিল্পীরা এক হয়ে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, চিত্রনায়ক নিরব, আমান খান,সানজু জন, সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়িকা রোজিনা, অঞ্জনা, খালেদা আক্তার কল্পনা, দিলারা, নাসরিন, কেয়া, পলি,রুমানা নীড়, বিপাশা কবির, মৌমিতা মৌ।
উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার আনিসুর রহমান (তেজগাঁ) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজালউ (তেজগাও) ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।
প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button