বিবিধশিরোনাম

ডেঙ্গু জ্বরে ওয়ার্কার্স পার্টির নেতা ভিপি রেজার মৃত্যু

পতাকা ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
জেলার সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংঙ্কর ঝন্টু তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রেজা ছিলেন দলের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।
রাজবাড়ী জেলা বারের সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম বলেন, রেজাউল করিম রেজা প্রতিযশা রাজনীতিবীদ ছিলেন তেমনি আইনজীবী হিসেবেও সাধারণ মানুষের সেবা দিয়েছন। বারের যে কোন প্রগতিশীল আন্দোলনে তাকে পাওয়া যেত। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। তার এই অসময়ে চলে যাওয়া মেনে নেয়া কঠিন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রেজা। তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৮ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সকালে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ভিপি রেজা নামে পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button