sliderশিরোনামসুস্থ থাকুন

ডেঙ্গু আক্রান্ত ১৭ রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে ১৭ জনই ঢাকা বিভাগের। ঢাকার বাইরে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
কন্ট্রোল রুমের তথ্যমতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বর্তমানে ১২৮ জনের মধ্যে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১২৪ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে চার জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১২৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button