sliderশিরোনামসুস্থ থাকুন

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, শনাক্ত ১২৮

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। এদের মধ্যে ১০৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪২৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৬১ জন ঢাকার মধ্যে এবং ৬৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৩১৮জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৬৫ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে চিকিৎসা শেষে তিন হাজার ৫৪২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৯৫০ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৫৯২ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button