sliderশিরোনামসুস্থ থাকুন

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৩১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৮৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ২৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১৩৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আট জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকা সিটিতে এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চারজন মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ১৯২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৫ জন মারা যান।

চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৩৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮ হাজার ৩২ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২১ হাজার ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৪৭৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ২২ হাজার ৬৯৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ১৬ হাজার ৭৮০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট নয় হাজার ৪১৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে পাঁচ হাজার ১৪৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ২৭১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button