slider

ডিসের তার চুরির মামলায় ক্যাবল ব্যাবসায়ীসহ আঁটক ৩

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুলিশের অভিযানে ডিস লাইনের তার চুরির মামলায় ক্যাবল ব্যাবসায়ীসহ তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন চিরিরবন্দর থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার পুলিশের নিয়মিত অভিযানে ডিস লাইন চুরির মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আঁটককৃতরা হল, উপজেলার সদর মাঝাপাড়া এলাকার মৃত যুবরাজ আলীর পুত্র হোটেল ব্যাবসায়ী রেজওয়ান আলী (৪৮), রেজওয়ান আলীর পুত্র সোহেল রানা (১৯), ও অমরপুর ইউনিয়নের আকবর হাজী পাড়ার মৃত আজর উদ্দীন এর পুত্র মোঃ লাল বাবু ওরফে লাল্টু (২৬)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ এর নির্দেশনায় তিন দিন হতে উপজেলার আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে থানা পুলিশ অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিতকায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদেরকে আঁটক করা হয়।
চিরিরবন্দর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার তিন আসামী গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (২৬ আগষ্ট) গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button