জাতীয়শিরোনাম

ডিজিটাল বাংলাদেশ দিবস : সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে

‌‌‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইসিটি বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো যথাযথ মর্যাদায় জেলা-উপজেলাসহ দেশব্যাপী ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিজিটাল বাংলাদেশ র‌্যালিতে যোগ দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো।
দিবসটি পালন করতে ফেস্টুন, ব্যানার ও টি-শার্ট পরিহিত অবস্থায় অংশ নিচ্ছেন সবাই। এরই মধ্যেই জাতীয় সংসদের ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহারে ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালনের অনুমোদন দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button