অপরাধ

ডাকাতির মালামালসহ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আটক

নারায়ণগঞ্জ : সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজুকে ডাকাতির মালামালসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দেয়ালদী নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার এস আই আবদুল হক সিকদার জানিয়েছে, সোনারগাঁও টিপুরদি এলাকায় অবস্থিত চৈতি গ্রুপের একটি গার্মেন্ট কারখানার এক গাড়িভর্তি থান কাপড় ডাকাতি করে একটি ডাকাত দল। পরে চৈতি গার্মেন্টসের মালিক পক্ষ মামলা করলে পুলিশ সাজুর সম্পৃক্ততার তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া থান কাপড়সহ তাকে আটক করে।
এ ঘটনায় জড়িত ইউনুস নামের অপর এক ডাকাত সদস্যকে বারদী এলাকা থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button