শিক্ষাশিরোনাম

ডাকসু হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২টি ছাত্র সংগঠনের ব্যান্যারে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। এইর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।
ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ ‘ছাত্র অধিকার পরিষদ’এর সহযোদ্ধাদের উপর নৃশংস সন্ত্রাসী হামলা করার পরেও চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা এবং আইসিউতে ভর্তি আহত ও অন্যান্য আহতদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ছাত্রজনতার এ বিক্ষোভ সমাবেশ।
বিকেল সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখার সময় বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিসসির দিকে যাচ্ছে।
শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলে না, শিক্ষা ও সন্ত্রাস এক সাথে চলে না, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে মামলা করে প্রশাসন জবাব চাই, নির্লজ্জ প্রক্টর ধিক্কার ধিক্কার, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না- এমন অসংখ্য স্লোগানে প্রকম্পিত চার পাশ।
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো- ডাকসুর ভিপি নুরুলহক নুর সহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার ও বিচার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রক্টর গোলাম রাব্বানিকে অপসারণ করতে হবে। হামলার আহতদের চিকিৎসার ব্যায়ভার প্রশাসনকে নিতে হবে। এছাড়াও ক্যাম্পাস গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হলে হলে দখলদারিত্ব, গণরুম, গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে।
এর আগে, ভিপি নুরুল হক নুরের হত্যাচেষ্টা, ছিনতাইসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলা শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মামলার এজাহারটি আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এজাহারটি গ্রহণ করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে মামলাটি তদন্ত করে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button