শিক্ষাশিরোনাম

ডাকসুতে হামলায় লাঠি হাতে অংশ নেয়া সেই মেয়েটি ঢাবির ছাত্রী নন!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রধান ফটকে তালা মেরে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলায় লাঠি হাতে অংশ নেন এক ছাত্রী। লাঠি হাতে অংশ নেওয়া তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়া সেই ছাত্রী ঢাকা বিশ্বববিদ্যালয়ের ছাত্রী নন।
বহিরাগত হিসেবেই মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নেত্রী হিসেবে সেদিন হামলায় অংশ নেন তিনি। ডাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালানোর সময় তাকেও মারমুখী অবস্থানে দেখা যায়।
জানা গেছে, ওই ছাত্রীর নাম ফাতেমাতুজ জুহরা রিপা। মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক তিনি। এছাড়াও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার রিপা রামগঞ্জ মডেল কলেজের অনার্সে পড়ছেন। হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর তার নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়। একপর্যায়ে তিনি ভাইরাল হয়ে যান।
এর আগে গত ৬ এপ্রিল রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আনোয়ার হোসেন খানের সঙ্গে তিনি সভামঞ্চে উঠলেও নামিয়ে দেয়া হয়। তাকে কেন নামিয়ে দেয়া হলো সে ক্ষোভ প্রকাশ করতে ফেসবুক লাইভে আসেন তিনি। বিষয়টি নিয়ে সেসময় গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
লাঠি হাতে তুলে নেয়ার ব্যাখ্যা দিয়ে রিপা গণমাধ্যমকে বলেছেন, কারও ওপর হামলা করতে নয়, শিবির-ছাত্রদল ঠেকাতে এবং নিজের নিরাপত্তার জন্য লাঠি হাতে তুলে নিয়েছিলেন তিনি।
রিপার বিষয়ে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল গণমাধ্যমকে বলেন, স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন রিপা। সম্প্রতি ঢাকায় গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের দায়িত্ব পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button