খেলা

ডবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড!

প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি। রবি শাস্ত্রীর বিশ্বরেকর্ডটা ছুঁয়ে ফেললেন গ্ল্যামারগানের অ্যানেউরিন ডোনাল্ড। মাত্র ১২৩ বলে ডবল সেঞ্চুরি করলেন ডোনাল্ড।
১৯৮৮ সালে রঞ্জি ট্রফিতে বোম্বের হয়ে বরোদার বিরুদ্ধে রবি শাস্ত্রী ১২৩ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচেই বরোদার বাঁ হাতি স্পিনার তিলক রাজকে ৬ বলে ৬টা ছক্কা মেরে নজির গড়েছিলেন রবি। রবি মেরেছিলেন ১১টা ওভার বাউন্ডারি। সে সময় সেটা ছিল আরো একটা নজির।
সেই রেকর্ডটা ছুঁয়ে ডোনাল্ড করলেন ২৩৪ রান, মাত্র ১৩৬ বলে। মারলেন ২৬টা বাউন্ডারি, ১৫টা ওভার বাউন্ডারি। এই রেকর্ডধারী ইনিংসে প্রথম শতরানটা ডোনাল্ড করেছিলেন মাত্র ৮০ বলে। আর পরের শতরানটা করতে নিয়েছিলেন মাত্র ৪৩ টা বল। তার মধ্যে ছিল ৮টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button