ঠিকঠাক শ্যাম্পুর ব্যবহার

শ্যাম্পু ব্যবহারের আগে জেনে নিন আপনার চুলের ধরন কেমন। যদি স্বাভাবিক চুল হয়, তাহলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করবেন। তৈলাক্ত চুলে অয়েল বেজড শ্যাম্পু এবং নি®প্রাণ চুলের জন্য ড্রাই হেয়ার শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কারের পর কন্ডিশনার লাগান। চুল তৈলাক্ত হলে ময়েশ্চারাইজার কন্ডিশনার ব্যবহার করুন। চুল শুষ্ক হলে নারিশিং শাইন বা স্মুথ অ্যান্ড সিল্কি কন্ডিশনার বেছে নিন। আর স্বাভাবিক চুলে টোটাল কেয়ার কন্ডিশনার বা অল টাইপ হেয়ার কন্ডিশনার ব্যবহার করুন।
স্বাভাবিক ও শুষ্ক চুল
স্বাভাবিক ও শুষ্ক চুলের জন্য হট অয়েল ট্রিটমেন্ট করুন। প্রথমে অলিভ অয়েল বা নারিকেল তেল গরম করে চুলের গোড়ায় এবং পুরো চুলে ভালোভাবে ম্যাসাজ করে লাগান। তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মাথায় পেঁচিয়ে ভাপ নিন ১০ মিনিট। সকালে শ্যাম্পু করলে আগের রাতে তেল দিন। সকালে তোয়ালের ভাপ দিন।
তৈলাক্ত চুল
তৈলাক্ত চুলে তেল দেয়ার দরকার নেই। চুলের যতেœ শ্যাম্পুর আগে আমলা প্যাক ব্যবহার করুন। আমলা প্যাক বাজারে কিনতে পাওয়া যায়। আবার ঘরে আমলকী গুঁড়া আর টকদই মিশিয়ে তৈরি করুন। মাথার চুলে আধা ঘণ্টা দিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে ফেলুন।
ভালো ব্র্যান্ডের মানসম্পন্ন শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। শ্যাম্পু ব্যবহারেরও পদ্ধতি আছে। প্রথমে হাতে শ্যাম্পু নিয়ে খানিকটা পানি মিশিয়ে নিন।
এবার চুলের গোড়ায় ও আগায় ভালো করে লাগান। এক থেকে দুই মিনিট ম্যাসাজ করুন। তারপর বেশি পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পর চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার একইভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে এক মিনিট ম্যাসাজ করে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর তোয়ালে দিয়ে ভালো করে মুছে মোটা দাঁতের চিরুণী দেয় আঁচড়ে নিন। চুল শুকাতে হেয়ার ড্রাই না ব্যবহার করাই ভালো। সুত্র: নয়াদিগন্ত




