sliderস্থানিয়

ঠাকুরগায়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে অনলাইন জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: সোমবার (৪ আগষ্ট) বিকেলে ভূল্লী থানাধীন ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন কচুবাড়ী ফিডার স্কুল পাড়া গ্রামে মোঃ মোশারুল ইসলাম পিতা- মৃত মনছুর আলী এর পুকুর পাড়ে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এলাকার মাদক ও ক্যাসিনো ব্যবসায়ী তাপস চন্দ্র রায়কে গ্রেফতারের জন্য ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের ক্যাসিনো খেলতে এবং ইয়াবা নিতে দেখা যায়। তার ঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা, অনলাইনে বাজির টাকাসহ মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় শ্রী ধর্ম নারায়ণ (৩৯) পিতা- জিতেন্দ্র নাথ রায়, সাং- কচুবাড়ি তরুণ কৃষক ক্লাব, শ্রী তাপস রায় (৩২), পিতা- বুদারু রায়, গ্রাম-কচুবাড়ি, মোঃ আব্দুল কাইয়ুম (২৮) পিতা- মোঃ আব্দুল হাকিম,সাং- হাসলাম পিয়ালা,
মোঃ মোস্তফা কামাল (৩৬) পিতা- মৃত সফিকুল ইসলাম, সাং- কচুবাড়ি মুন্সিপাড়া, মোঃ কামরুল ইসলাম (২৯) পিতা- আব্দুল জলিল, সাং- কচুবাড়ি হাটপাড়া, মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন (৩৭) পিতা- মোঃ মিয়াজ উদ্দিন, সাং- কচুবাড়ি হাটপাড়া, সকলের থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁওগনকে ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃতদের কাছে ১৮ (আঠার)পিস ইয়াবা ট্যাবলেট, ০৮টি মোবাইল ফোন এবং ৪৩৯০/ চার হাজার তিন শত নব্বই টাকা সহ আটক করে যৌথবাহিনী।

অভিযানে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুরসালিম তুরাগ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button