slider

ঠাকুরগাঁও লাহিড়ী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় লাহিড়ী বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি বাজার, জাকির পেঁয়াজের দোকান কে ৩ হাজার টাকা, আব্দুর রউফ পেঁয়াজের দোকানকে ৫ হাজার টাকা, রাকিব হাসান রানা, পেঁয়াজের দোকান কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button