sliderস্থানিয়

ঠাকুরগাঁও জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : রোববার(১৩)জুলাই বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ পয়গাম আলী।

তিনি বলেন, গতকাল শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ভোট গণনাকে কেন্দ্র করে হামলা, লাঞ্ছনা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের ওপর হামলা ও নেতৃবৃন্দকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি বিবেচনায় ভোটের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

মোঃ পয়গাম আলী বলেন, উপজেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশন শান্তিপূর্ণভাবে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরব অংশগ্রহণে ভোট গ্রহণও সম্পন্ন হয়। মোট ৪৯০ ভোটারের মধ্যে ৪৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

গণনায় দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম (ছাতা) ও আবু হায়াত নূরন্নবী (চেয়ার) উভয়ে ২৪২টি করে ভোট পান। ফলাফল ঘোষণার আগমুহূর্তে প্রার্থীদের সমর্থকেরা গণনাকক্ষে হঠাৎ উত্তেজনা ছড়ান।

তিনি অভিযোগ করেন, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নির্বাচন পরিচালনাকারী নেতৃবৃন্দকে গালিগালাজ, হুমকি-ধমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও নেতাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

তিনি আরো বলেন খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন গণনাকক্ষ থেকে নেতাদের উদ্ধার করেন। এরপর নিচে নামার সময় অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড.টি এম মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল কর্মী তাঁর ওপর হামলা চালান ও গাড়ি ভাঙচুর করেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি জানান, এ ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সব পদে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ আলম লাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল আলম মুন্না প্রমুখ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button