slider

ঠাকুরগাঁওয়ে ২শত কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাও ২শত কেজি পলিথিন, ৪শত কেজি পলিথিন তৈরীর রোল জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
৫ ডিসেম্বর সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ২০০(দুইশত) কেজি পলিথিন ও ৪০০(চারশত) কেজি পলিথিন তৈরীর রোল জব্দ করা হয়। এ ছাড়া কারখানা বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়‌। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ঠাকুরগাঁও জেলা আনসার এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button