slider

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম কুমার প্রসাদ পাঠক ।

গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের পেশাল উদ্দিনের ছেলে ইমাম হোসেন (৫০) ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খাটিয়ামারি ্গ্রামের সুরুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৪০)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জয় বাংলা মোড় রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ১০ হাজার পিচ ইয়াবার ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল, ট্রেনের টিকিট, সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ বিভাগের মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগের মোছা. লিজা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button