slider

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা (১৩ মাস)কে বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার দিনমজুর মো: নুরজামালের ১৩ মাস বয়সী কন্যা সন্তান হুমায়রার হার্টে ছিদ্রের অপারেশন করা জরুরী। এ অবস্থায় দিন এনে দিন খাওয়া পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না। অত্যন্ত গরীব, অসহায় নুরজামাল নিরুপায় হয়ে পরেছেন। ঠাকুরগাঁও জেলায় বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, হুমায়রা খাতুনের হার্টে ছিদ্র আছে। খুবই দ্রুত সময়ে অপারেশন করালে বেচে যাবে শিশু হুমায়রা। তবে চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসার পরমর্শ প্রদান করেছেন। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে নি:স্ব হয়ে পরেছে তার পরিবার। এ অবস্থায় হুমায়রার পিতা-মাতা দিশেহারা হয়ে পরেছেন। তার পিতা-মাতা সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্রে উজ্জিবিত হয়ে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার নুরজামাল তার কন্যা সন্তান হুমায়রাকে বাঁচাতে সকলের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। তিনি জানান, জরুরী অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। হুমায়রাকে আর্থিক সহযোগিতা করতে তার পিতা নুরজামালের বিকাশ নাম্বার: ০১৭০৮-৬১৭৬৮৮ তে সাহায্য পাঠানো যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button