slider

ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন খান। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানসুচী নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button