slider

ঠাকুরগাঁওয়ে মহান মে দিবসে শ্রমিক দলের আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় আন্তর্জাতিক মহান মে দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ১ মে সোমবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক পদ্রক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো: আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মো: আব্দুল গফুর ভুইয়া, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, প্রধান বক্তা জেলা শ্রমিক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন, মো: আলমগীর, সাধারণ সম্পাদক মো: আহম্মদ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো: মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের। এছাড়াও ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন ও তাদের বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় উত্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button