slider

ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এক দিন ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মনন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল রোববার দুপুরে সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ সহ আরো অনেকে।

কর্মশালায় জানানো হয়, এক দিন ব্যাপি এ ক্যাম্পেইনে জেলার ১৩ শ ৩৮টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯৩ হাজার ৫০ জন শিশুকে এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৬শ ২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের লাল ও নীল রংয়ের একটি করে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button