slider

ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলা মহিলা দল।

রোববার (১০ ডিসেম্বর)সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে শহরের আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হয়।

পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পন্ড করার চেষ্টা করে । আমরা তাদের বাঁধা উপেক্ষা করেই আমাদের কর্মসূচী সফল করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button