slider

ঠাকুরগাঁওয়ে পিলার গেড়ে জমি দখলের পায়তারা, থানায় অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জয়নুল হক নামের এক দরিদ্র কৃষকের ভুট্টার জমিতে সীমানা পিলার গেড়ে দখলের পায়তারা করছে ভূমি দস্যুরা।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কৃষক জয়নুল ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, বিগত প্রায় ছয় দশক ধরেই জয়নুলের পরিবার ওই জমিতে চাষাবাদ করে আসছে। হঠাৎ করেই মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন যে কিছু লোক তার রোপনকৃত ভুট্টার জমিতে সীমানা পিলার দিয়ে তা নিজেদের দাবি করছে। তিনি তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি অবগত করেন এবং ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে বিভিন্ন ধরনের হুমকির স্বিকার হন । এসময় তারা দেশিয় অস্ত্র নিয়ে এলাকায় শোডাউন করলে এলাকাবাসী এগিয়ে যায় ও ভিডিও ধারন করতে গেলে এবং ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা দ্রুত সে স্থান ত্যাগ করে। পরবর্তীতে ভুক্তভোগী কৃষক জয়নুল ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ জানান, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button